উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি (HSC) ভর্তি সার্কুলার ২০২৬-২৭ | BOU HSC Admission 2026
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এইচএসসি প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি মানবিক, ব্যবসায় শিক্ষা বা বিজ্ঞান শাখায় ভর্তি হতে চান, তবে এই পোস্টটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে আবেদনের সময়সীমা, ফি এবং অনলাইন আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরা হলো।
১. আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ২০ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬
ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ০৭ আগস্ট ২০২৬
২. ভর্তির যোগ্যতা
আবেদনকারীকে এসএসসি (SSC) বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
।
৩. ভর্তি ও অন্যান্য ফি (ন্যূনতম)
বাউবিতে এইচএসসি প্রোগ্রামে ভর্তির জন্য প্রাথমিক মোট ফি নির্ধারণ করা হয়েছে ৪,৫২৩/- টাকা
অনলাইন আবেদন ফি: ১০০/-
রেজিস্ট্রেশন ফি: ১৫০/-
কোর্স ফি (৬টি কোর্স): ৩,৫২৮/-
আইসিটি ব্যবহারিক ফি: ১২৫/-
ডিজিটাল আইডি কার্ড ফি: ২০০/-
পরীক্ষা ও অন্যান্য ফি: ৪২০/-
বিশেষ ছাড়: তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স ফি-তে ৬০% ছাড় পাবেন
।
৪. প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন সম্পন্ন করার পর নিচের কাগজগুলো আপনার স্টাডি সেন্টারে জমা দিতে হবে:
অনলাইন আবেদনপত্র ও পেমেন্ট স্লিপের প্রিন্ট কপি
। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
। এসএসসি পাসের মূল সনদের সত্যায়িত ফটোকপি
। জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি
।
৫. অনলাইন আবেদন প্রক্রিয়া (ধাপে ধাপে)
১. ভিজিট করুন:
২. প্রোগ্রাম নির্বাচন: Admission Tab থেকে 'Open School'-এ গিয়ে এইচএসসি প্রোগ্রামের পাশে 'Apply Now' বাটনে ক্লিক করুন
৩. তথ্য প্রদান: আপনার সাধারণ তথ্য, ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে পূরণ করুন
৪. ছবি ও স্বাক্ষর: ৩০০×৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০×১০০ পিক্সেল সাইজের স্বাক্ষর আপলোড করুন
৫. পেমেন্ট: আবেদন শেষে প্রাপ্ত Temporary User ID ও Password ব্যবহার করে বিকাশ, রকেট বা অন্যান্য গেটওয়ের মাধ্যমে ফি জমা দিন
৬. সেন্টারে জমা: অনলাইনে আবেদন করার ১০ কার্যদিবসের মধ্যে সকল কাগজপত্রসহ আপনার নির্বাচিত স্টাডি সেন্টারে যোগাযোগ করুন
হেল্পলাইন
ভর্তি সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন:
ফোন: ০১৬১৮৯৭৭২৩৭, ০১৯০৭৪৫১৬১২ (সোম-বৃহস্পতি, সকাল ৮:৩০ - বিকাল ৩:০০)
ইমেইল: help.osaps@bou.ac.bd
.jpg)
0 মন্তব্যসমূহ
9+2=11